
বন্যাদুর্গত মানুষের যতদিন প্রয়োজন হবে সেনাবাহিনী ততদিন বন্যাকবলিত এলাকায় থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
আজ বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলার মইনপুর গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
সেনাবাহিনী প্রধান জানান, দুটি কারণে তাঁর এখানে আসা। সেনাবাহিনীর সদস্যদের কাজ দেখা এবং কী কী কাজ করা যায় সেটা দেখা। এখানে সরকারের প্রতিটি বিভাগ নিজে নিজে উৎসাহ নিয়ে কাজ করছে।
সেনাবাহিনী প্রধান বলেন, ‘দিন যত যাবে নতুন নতুন সমস্যা আসবে। সমস্যা দূর করে আরও ভালো করে কাজ করতে হবে। জাতীয় দুর্যোগ জাতীয়ভাবে মোকাবিলা করতে হবে। দুর্যোগে সাহস নিয়ে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী সার্বক্ষণিক খোঁজ রাখছেন। এখনো অনেক পানিবন্দী আছে।’
বন্যা আশ্রয় কেন্দ্রে যান এস এম শফিউদ্দিন আহমেদ। সুনামগঞ্জের বন্যায় ক্ষতিগ্রস্ত ১ হাজার ৫০০ জনকে খাদ্য সহায়তা দেন। ত্রাণ বিতরণের আগে তিনি হেলিকপ্টার দিয়ে সুনামগঞ্জের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল হামিদুল হক, সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখ্তসহ সেনাবাহিনীর কর্মকর্তাগণ।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২২ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৩ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩৮ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে