
হবিগঞ্জের মাধবপুরে সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার সীমান্তবর্তী মালঞ্চপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অধীন ধর্মঘর বিওপির একটি দল তাঁকে আটক করে।
আটক নারীর নাম ফাতেমা বেগম (৩৫)। তিনি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বদনীভাঙ্গা গ্রামের মো. মনির হোসেনের স্ত্রী।
এ বিষয়ে বিজিবির সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফারাহ ইমতিয়াজ আজকের পত্রিকাকে জানান, ফাতেমা বেগম বাংলাদেশের নাগরিক হলেও এক বছর আগে চিকিৎসার জন্য অবৈধভাবে ভারতের কাশ্মীরে যান। যেখানে তাঁর স্বামী অবস্থান করছিলেন।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তে নিরাপত্তা রক্ষায় নিয়মিত টহল ও নজরদারির অংশ হিসেবে এই অভিযান চালানো হয়। আটক নারীকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট মাধবপুর থানা-পুলিশে হস্তান্তর করা হয়েছে।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১২ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২৭ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে