
সিলেটের দক্ষিণ সুরমায় পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে শহরতলির দক্ষিণ সুমরার বাইপাস সড়কের গালিমপুর রাস্তার মুখে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন অটোরিকশার চালক এবং অপরজন অটোরিকশার যাত্রী।
অটোরিকশার চালকের নাম তাহের মিয়া (২৫)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার ধরমণ্ডল গ্রামের চান মিয়ার ছেলে। আর নিহত যাত্রী আব্দুল লতিফ (৪২) সিলেটের বালাগঞ্জ উপজেলার কাইস্তঘাট গ্রামের ফিরোজ আলীর ছেলে।
এ তথ্য নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার ওসি তদন্ত সুমন কুমার চৌধুরী জানান, পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালক এবং যাত্রীরা গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা অটোরিকশার চালক তাহেরকে মৃত ঘোষণা করেন। কিছুক্ষণ পর অটোরিকশার যাত্রী লতিফ মারা যান।
এদিকে, দুর্ঘটনার পর পিকআপ ও এর চালককে পুলিশ ছেড়ে দেয়। এরপর অটোরিকশার চালকের মৃত্যুর খবর পেয়ে অটোরিকশার শ্রমিকেরা দক্ষিণ সুরমার চণ্ডীপুল থেকে হুমায়ুন রশিদ চত্বর পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন। প্রায় দেড় ঘণ্টা পর পুলিশ পিকআপ চালককে আটকের আশ্বাস দিলে শ্রমিকেরা অবরোধ তুলে নেন।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২২ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৩ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩৮ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে