সিলেট সদর উপজেলায় জাল ভোট দিতে গিয়ে এক যুবক আটক হয়েছেন। আজ বুধবার বিকেল সোয়া ৩টার দিকে উপজেলার ঘোপাল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ওই যুবককে আটক করা হয়।
আটক তানজিদ নগরের একটি স্কুলে একাদশ শ্রেণির ছাত্র।
জানা যায়, দুপুর আড়াইটার দিকে ঘোপাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাল ভোট দিতে আসেন তানজিদ। পরে কেন্দ্রে উপস্থিত ম্যাজিস্ট্রেট ও আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে তাকে আটক করে প্রিসাইডিং অফিসারের কক্ষে রাখা হয়।
বিষয়টি নিশ্চিত করে ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আবুল কালাম আজাদ বলেন, ‘কেন্দ্রের ভেতরে জাল ভোট দিতে আসলে এক যুবককে আটক করেন দায়িত্বরত ম্যাজিস্ট্রেট।’

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২০ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩১ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩৬ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে