
‘আপস না সংগ্রাম? সংগ্রাম, সংগ্রাম’ স্লোগানে উত্তপ্ত সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাস। গতকাল বৃহস্পতিবার হাজারেরও বেশি শিক্ষার্থী উপাচার্যের পদত্যাগের দাবিতে মশাল মিছিল করেছেন। এ সময় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে স্লোগান দেন তাঁরা।
এদিকে আমরণ অনশনে বসার ৪১ ঘণ্টা পেরিয়ে গেলেও অনশনে বহাল রয়েছেন বিশ্ববিদ্যালয়ের ২৪ শিক্ষার্থী। অনশনরতদের ছয়জন শিক্ষার্থী এরই মধ্যে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ১টা পর্যন্ত অনশনরতদের মধ্যে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চারজন, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজে একজন এবং মাউন্ট এডোরা হাসপাতালে একজন ভর্তি রয়েছেন বলে জানা গেছে।
আজ শুক্রবার সকাল পর্যন্ত বাকি শিক্ষার্থীরাও মুমূর্ষু অবস্থায় অনশনরত আছেন। অনশনরত এক শিক্ষার্থী বলেন, ‘আমরা আমাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাব। এতে যদি আমাদের মৃত্যুও হয়, আমরা এই স্থান থেকে সারব না।’
গতকাল আমরণ অনশনে বসা জান্নাতুন নাইম নিশাত অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন সহপাঠীরা। এ সময় ওই শিক্ষার্থী কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমরণ অনশন করতে এসেছি। হাসপাতালে কেন যাব? আমি হাসপাতালে যাব না।’ আমি তো বলেই এলাম আমরণ অনশন করতে এসেছি। হাসপাতালে কেন যাব, আন্দোলনে এসেছি না?’ পরে জোর করে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
অনশনরত শিক্ষার্থীদের অবস্থা পর্যবেক্ষণ করে মেডিকেল টিমের সদস্য মো. নাজমুল হাসান বলেন, এখানে অনশনরত শিক্ষার্থীদের অবস্থা ক্রমশই খারাপের দিকে যাচ্ছে। অনেক শিক্ষার্থীর অবস্থা গুরুতর। তবে এই সংখ্যা আরও বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করছি। তাঁরা ৩০ ঘণ্টার ওপরে কেউ কিছু খাননি। সবাই পানিস্বল্পতায় ভুগছেন।
নাজমুল হাসান বলেন, এখানে যাঁদের অবস্থা খারাপের দিকে যাচ্ছে, তাঁদের জন্য স্যালাইনসহ ওষুধের ব্যবস্থা করা হয়েছে। তাঁদের এখানেই স্যালাইন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আর যদি কোনো জরুরি অবস্থার সৃষ্টি হয়, তাহলে তাঁদের জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখা হয়েছে এবং ওসমানী মেডিকেল কলেজে বেডের ব্যবস্থা রাখা হয়েছে।
উল্লেখ্য, গতকাল বিকেল ৫টায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সাত সদস্যের একটি মেডিকেল টিম এসে শিক্ষার্থীদের চিকিৎসাসহায়তা প্রদান করছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১৪ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১৯ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে