
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা-শ্রমিকদের বহনকারী একটি পিকআপ উল্টে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৬ জন। এর মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। আজ সোমবার ঢাকা-সিলেট মহাসড়কের সাতগাঁও চা-বাগান ফ্যাক্টরির পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন বিশাল দাস (১৭) ও হৃদয় রবিদাস (২৫)। তাঁরা আমরাইলছড়া চা-বাগানের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, আজ দুপুরে আমরাইল চা-বাগান থেকে শ্রমিকদের নিয়ে পিকআপটি কাজে যাওয়ার পথে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের ভাঙ্গা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় পিকআপে থাকা ১৮-২০ জন যাত্রী গুরুতর আহত হন। আহত ব্যক্তিদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা আহমদ ফয়সল জামান বলেন, শ্রীমঙ্গলে দুর্ঘটনায় গুরুতর আহত ছয়জন সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালে আনার পথে দুজন মারা গেছেন।
এ বিষয়ে সাতগাঁও হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘গুরুতর আহত ব্যক্তিদের হাসপাতালে পাঠানো হয়েছে এবং গাড়ি আটক করে হাইওয়ে থানায় আনা হয়েছে।’

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২০ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৭ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪৪ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে