
সংযুক্ত আরব আমিরাত থেকে আসা একটি ফ্লাইট থেকে প্রায় এক কেজি ওজনের আটটি সোনার বার জব্দ করা হয়েছে।
আজ শুক্রবার দুপুর ১২টায় বাংলাদেশ বিমানের বিজি-২৪৮ ফ্লাইটটি দুবাই থেকে সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে বারগুলো জব্দ করে গোয়েন্দা সংস্থা ও এয়ারপোর্ট কাস্টমস কর্তৃপক্ষ।
বিমানবন্দর ও এয়ারফ্রেইট বিভাগের সহকারী কমিশনার ও বিভাগীয় কর্মকর্তা ইনজামাম উল হক আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘যাত্রীবিহীন ফাঁকা সিটের নিচে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ৯৩৩ গ্রাম ওজনের আটটি স্বর্ণের বার (প্রতিটি ১১৬-১১৭ গ্রাম) আটক করা হয়। যেহেতু বহনকারীকে আটক করতে পারিনি তাই মামলা হবে না। আমরা এগুলো বাংলাদেশ ব্যাংকে জমা দেব।’
এর আগে ৬ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা বিজি-২৫২ ফ্লাইট থেকে ১৭ কেজি সোনাসহ দুই যাত্রীকে আটক করা হয়।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে