
সিলেটের বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর সমাপনী পর্ব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার প্রতিষ্ঠানের খেলার মাঠে এটি অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ মো. রশিদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির সিলেট সেক্টরের কমান্ডার ও গভর্নিং বডির চেয়ারম্যান কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে সাইফুল ইসলাম চৌধুরী বলেন, ‘লেখাপড়ার পাশাপাশি সহপাঠ্যক্রমিক কার্যাবলি ও সুস্থ বিনোদনের জন্য খেলাধুলা একটি অপরিহার্য মাধ্যম। খেলায় জয় পরাজয় বড় কথা নয়—অংশগ্রহণই বড়। আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় যারা অংশ নিয়েছ, সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি, তোমাদের এ সুস্থ প্রতিযোগিতা অব্যাহত থাকবে এবং নিজেকে খেলাধুলার মাধ্যমে ভবিষ্যতের জন্য তৈরি করতে সক্ষম হবে।’
সকাল সাড়ে ৯টায় বিজিবি-১৯ এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ এমদাদুল হক আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।
সমাপনী পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেক্টর কমান্ডারের সহধর্মিণী সুরভি সুলতানা, বিজিবি-১৯ এর অধিনায়ক ও প্রতিষ্ঠানের গভর্নিং বডির কো-চেয়ারম্যান লে. কর্নেল মোহাম্মদ এমদাদুল হক, বিজিবির-৪৮ এর অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান, বিজিবি সিলেট সেক্টরের অতিরিক্ত পরিচালক মেজর গাজী মুহাম্মদ সালাহউদ্দিন এবং তাঁর সহধর্মিণী তাসনিম জাহান।
এ ছাড়া উপস্থিত ছিলেন—গভর্নিং বডির সদস্যবৃন্দ, অতিথিবৃন্দসহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও গীতা থেকে পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘোষণা করা হয়।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৮ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৬ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪২ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে