
হবিগঞ্জ-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন তাঁর নির্বাচনী প্রতিশ্রুতি অনুয়ায়ী শপথ করে ঢাকা থেকে এলাকায় ফিরেই চুনারুঘাট পৌরসভার মরা নদীতে পরিষ্কারের কাজ চালাচ্ছেন। আজ শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দাদের নিয়ে তিনি পরিষ্কারের কাজ শুরু করেন।
সরেজমিনে দেখা গেছে, এলাকাবাসী এবং দেশের বিভিন্ন স্থান থেকে আগত শত শত ‘বিডি ক্লিনের’ সদস্যরা ওই কাজটিতে অংশ নিয়েছেন। সংসদ সদস্য নিজে উপস্থিত থেকে এ কাজের নেতৃত্ব দিচ্ছেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার সংসদ সদস্য চুনারুঘাট উপজেলা প্রশাসনের মিলনায়তনে ইউএনও, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর মেয়রসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের নিয়ে দিকনির্দেশনা ও মতবিনিময় সভা করেন। চুনারুঘাটের পৌর মেয়র মো. সাইফুল আলমকে ওই নদী পুনরুদ্ধারের কাজে অংশ নেওয়ার জন্য আহ্বান জানান তিনি। তাঁর আহ্বানে সাড়া দিয়ে পৌর মেয়র, কাউন্সিলরসহ শত শত স্বেচ্ছাসেবী নদী পরিষ্কারের কাজে নেমে পড়েন।
চুনারুঘাট পৌর শহরের বাসিন্দা তাজুল বাহার বলেন, এর আগে নির্বাচনের সময় জনপ্রতিনিধিরা মরা খোয়াই নদী পরিষ্কার ও উদ্ধারের ওয়াদা দিলেও ৫০ বছরে কেউ কথা রাখেননি। ৭ জানুয়ারি সংসদ সদস্য নির্বাচিত হয়েই মাত্র দুই সপ্তাহের মধ্যেই কথা রাখলেন ব্যারিস্টার সুমন।
ব্যারিস্টার সুমন আজকের পত্রিকাকে বলেন, ‘প্রথমে চুনারুঘাটের মরা নদীকে উদ্ধার করব। তারপর আমার আসনের মাধবপুরে সোনাই নদীর কাজে হাত দেব। ধাপে ধাপে সবই করব।’

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২৩ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে