
হবিগঞ্জের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মজিদ খানকে দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ সোমবার হবিগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. দেলোয়ার হোসাইনের আদালত শুনানির পর এই আদেশ দেন।
বৈষম্যবিরোধী আন্দোলনে রিপন শীল হত্যা মামলায় এজাহারনামীয় আসামি হিসেবে তাঁর সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।
এর আগে ১০ ফেব্রুয়ারি রাতে ঢাকা থেকে মজিদ খানকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরদিন বানিয়াচং থানা-পুলিশ তাঁকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে। আদালত তাঁকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
উল্লেখ্য, গত ৫ আগস্ট বানিয়াচংয়ে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গুলিতে ৯ জন নিহতের মামলায় তিনি ২ নম্বর আসামি। এ ছাড়া একই আন্দোলনে সদর এলাকায় নিহত রিপন শীল হত্যা মামলায় তাঁর নাম ৩ নম্বরে রয়েছে।
অ্যাডভোকেট মজিদ খান ২০০৯, ২০১৪ ও ২০১৮ সালে হবিগঞ্জ-২ আসন থেকে এমপি নির্বাচিত হন। ২০২৪ সালে আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে হেরে যান। তিনি জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার বাদী।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে