
সিলেটের গোয়াইনঘাটে কাপনা নদীতে নৌকা ডুবে নিখোঁজ মোহাম্মদ সাদাত হোসেন (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা। গতকাল বুধবার রাতে উপজেলার লংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
মোহাম্মদ সাদাত হোসেন গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের ফতেহপুর গ্রামের শিব্বির আহমদের ছেলে। নৌকা ডুবে সাদাতের মৃত্যু হওয়ার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম। তিনি বলেন, ‘নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’
স্থানীয় সূত্রে জানা গেছে, সাদাত ও তাঁর দুই বন্ধু একটি ছোট নৌকায় করে কাপনা নদীতে ঘুরতে যান। সেখানে সন্ধ্যা ঘনিয়ে এলে তাঁরা কাপনা নদী হয়ে বাড়ির উদ্দেশে রওনা হন। ওই নদীতে প্রবল স্রোতের কারণে লংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় আসার পর তাঁদের নৌকা ডুবে যায়। তাঁদের চিৎকার শুনে স্থানীয়রা দুজনকে উদ্ধার করতে পারলেও সাদাত নিখোঁজ হন।
সাদাতের বড় ভাই হাকুর বাজার উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক শওকতুল ইসলাম জানান, গতকাল রাত সাড়ে ১১টার দিকে সাদাত হোসেনকে অচেতন অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে