সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি যাত্রীবাহী উড়োজাহাজের চাকা ফেটে গেছে।
আজ শুক্রবার দুপুর ১টা ১৫ মিনিটে এ ঘটনা ঘটে বলে বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ উদ্দিন আহমেদ জানান।
আজকের পত্রিকাকে তিনি বলেন, দুপুর ১টা ১৫ মিনিটের দিকে অভ্যন্তরীণ রুটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট ১৪৮ জন যাত্রী নিয়ে উড্ডয়নের জন্য রানওয়েতে যায়। সেখানে বিমানের একটি চাকা ফেটে যায়। বিমানটি সিলেট থেকে ঢাকার উদ্দেশে রওনা হচ্ছিল।
রানওয়ে পরিষ্কার করে বিকাল ৩টা ৪২ মিনিটে ফ্লাইট ওঠানামার জন্য প্রস্তুত করা হয়।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৪ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৫ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪০ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে