
দীর্ঘ দুই মাস ধরে এনটিসির মালিকানাধীন চা-বাগানে মজুরির দাবিতে আন্দোলন কর্মসূচি পালন করে আসছেন চা-শ্রমিকেরা। এরই ধারাবাহিকতায় আজ রোববার (৩ নভেম্বর) সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিভাগীয় শ্রম অধিদপ্তর ঘেরাও করে রাখেন তাঁরা।
পরে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ সড়কে বিভাগীয় শ্রম অধিদপ্তরের সম্মুখে রাস্তা অবরোধ করা হয়। রাস্তা অবরোধের ফলে প্রায় ৩০ মিনিটের মতো যানজট সৃষ্টি হয়। পরে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ সময় চা-শ্রমিক নেতারা হুঁশিয়ারি দেন, আগামী বুধবারের মধ্যে মজুরি না পেলে কঠোর আন্দোলনের কর্মসূচিতে যাওয়ার।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ চা-শ্রমিক ইউনয়নের সাবেক সাধারণ সম্পাদক রামভজন কৈরী, বর্তমান সহসভাপতি পঙ্কজ কন্দ, সাধারণ সম্পাদক নৃপেণ পাল, অর্থ সম্পাদক পরেশ কালেন্দি, মনু ধলাই ভ্যালির সভাপতি ধনা বাউরী, সাবেক ইউপি সদস্য রাজেশ নুনিয়া, ইউপি সদস্য নুরুল হক প্রমুখ।
পরে চা-শ্রমিকেরা কর্তৃপক্ষের নিকট স্মারকলিপি প্রদান করেন।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে