
সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক চেয়ারম্যান গ্রেপ্তার হয়েছেন। আজ শুক্রবার সকালে তামাবিল সীমান্তে ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) দিয়ে ভারত যাওয়ার সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাঁকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার মো. নোমান হোসেন (৩৮) হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ৩ নম্বর এনায়েতগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও লালাপুর গ্রামের হাজী হেলিম উদ্দিনের ছেলে।
বিজিবি জানায়, শুক্রবার সকালে তামাবিল সীমান্তে ইন্টিগ্রেটেড চেকপোস্ট দিয়ে ভারতে গমনের সময় সেখানে কর্মরত বিজিবি সদস্যরা সন্দেহভাজন হিসেবে মো. নোমান হোসেনকে গ্রেপ্তার করে। পুলিশের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী তাঁর বিরুদ্ধে জগন্নাথপুর থানায় একটি মামলা রয়েছে। উক্ত মামলায় বর্তমানে তিনি জামিনে রয়েছেন। পুলিশের কাছ থেকে জানা যায় জামিনে থাকা আসামি বিদেশে গমন করতে পারবেন না। সেই পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার ব্যক্তিকে গোয়াইনঘাট থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান জানান, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ এবং অবৈধ বহির্গমন প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে এবং প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় ওই চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে।
গোয়াইনঘাট থানার ডিউটি অফিসার মোহাম্মদ মোবারক হোসাইন বলেন, ‘ওনাকে বিজিবি থানায় নিয়ে এসেছে। তবে কী কারণে নিয়ে এসেছে সেটা আমরা জানি না। ওসি স্যার আসলে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে