মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার লংলা আধুনিক ডিগ্রি কলেজের কয়েকজন শিক্ষার্থী কলেজের পোশাক পরে ক্লাসরুমে ও প্রতিষ্ঠানের ভবনে ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে ছাড়ে। এই ভিডিও ভাইরাল হওয়ার পর শিক্ষাপ্রতিষ্ঠানে এমন ভিডিও করায় কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়।
যদিও ঘটনার পর কলেজ কর্তৃপক্ষ বলছে, এই শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষা দিয়ে চলে গেছেন। এ জন্য তাঁরা কোনো পদক্ষেপ নিতে পারছেন না।
ভিডিওতে দেখা যায়, বিভিন্ন ধরনের বাংলা গানের সঙ্গে নানান অঙ্গভঙ্গি করে কলেজের পোশাক গায়ে ক্লাসরুমের ভেতরে ও বাইরে টিকটিক ভিডিও করছেন তাঁরা।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতাউর রহমান বলেন, ‘আমরা খোঁজ নিয়ে জেনেছি, টিকটক ভিডিও বানানো ওই সব ছাত্র চলতি বছর এইচএসসি পরীক্ষা দিয়েছে। পরীক্ষার আগে যেকোনো একসময় তারা ক্লাসরুমে এসব ভিডিও বানিয়ে পরে আপলোড দিয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমি দু-চার দিন আগে এসব ভিডিও দেখে হতবাক হয়েছি। আমরা কলেজের বর্তমান শিক্ষার্থীদের সতর্ক করেছি। কলেজের ভেতরে ভবিষ্যতে এমন কাজ তারা কেউ করলে কঠোর সিদ্ধান্ত দেওয়া হবে। এমনকি বহিষ্কার করা হবে।’
এ বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তা মো. ফজলুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘কলেজ কর্তৃপক্ষের গাফিলতির কারণে শিক্ষার্থীরা এমন সুযোগ পেয়েছে। তারা তাদের দায় কখনো এড়াতে পারে না। ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে, এ বিষয়ে কঠোর থাকতে হবে কলেজ কর্তৃপক্ষকে।’

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে