
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নে বজ্রপাতে ওমর ফারুক (১৩) নামের দশম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন তিনজন।
আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার ধর্মপাশা জয়শ্রী ইউনিয়নের সিমেরখাল এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন কালাচাঁন মিয়া (৬৫), আবুল কাশেম (৫০) ও শাহীন (১৩)।
মৃত ওমর ফারুক বাদেহরিপুর গ্রামের মো. আলিম উদ্দিনের ছেলে। সে জয়শ্রী উচ্চবিদ্যালয় দশম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, সকাল ৮টার দিকে একটি ধানবোঝাই নৌকা সিমেরখাল এলাকায় পৌঁছালে বজ্রপাতে বাদেহরিপুর গ্রামের কালাচাঁন মিয়া, আবুল কাশেম, শাহীন ও ওমর আহত হন।
তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করা হলেও ওমর ফারুককে পাওয়া যাচ্ছিল না। পরে স্থানীয়রা জাল দিয়ে অনেক খোঁজাখুঁজির পর ওমরকে মৃত অবস্থায় নদী থেকে উদ্ধার করে। আহতদের ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে জয়শ্রী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী বলেন, বজ্রপাতে ঘটনাস্থলে চারজন আহত হন। একজনকে অনেক খোঁজাখুঁজির পর মৃত অবস্থায় উদ্ধার করা হয়। অন্যদের হাসপাতালে পাঠানো হয়েছে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৩ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৪ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪০ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে