সিলেটে করোনার ভয়াবহ বিস্তার রোধে চিকিৎসাসেবা নিশ্চিত ও জরুরি অক্সিজেন সেবা নিরবিচ্ছিন্নকরণসহ পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয়ে জোরালো ভূমিকা রাখার সিদ্ধান্ত হয়েছে সিটি করপোরেশন আয়োজিত সভায়। আজ মঙ্গলবার দুপুরে সিলেট নগরভবনে করোনা সংক্রমণরোধ ও সিলেটের চিকিৎসা বোরো উন্নয়ন শীর্ষক এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় ভার্চুয়ালী সংযুক্ত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. একে আব্দুল মোমেন। এ ছাড়া সিলেটের স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ সময় সিলেট অঞ্চলে ক্রমবর্ধমান করোনা সংক্রমণ কমিয়ে আনতে করণীয় নির্ধারণ করা হয়।
জরুরি সভায় সিদ্ধান্তের মধ্যে রয়েছে, সিলেটের প্রবেশমুখে প্রশাসনের কঠোর হওয়া ও সংক্রমণ বন্ধে সিলেট সিটি করপোরেশনের ওয়ার্ডে ওয়ার্ডে মাস্ক ও টিকাদানে উদ্বুদ্ধকরণের জন্য প্রচার প্রচারণা অব্যাহত রাখা। সিলেট বিভাগের সব উপজেলায় স্বাস্থ্যসেবার মান আরও উন্নীত করা, যাতে উপজেলা পর্যায়ে রোগীরা সর্বোচ্চ পর্যায়ে চিকিৎসা সেবা পেতে পারেন। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অক্সিজেন সঞ্চালন ও প্ল্যান্ট স্থাপন করা। অক্সিজেন কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা করে সিলেট অঞ্চলে অক্সিজেন সরবরাহ আরও বাড়ানোর ব্যবস্থা করা।
এসব গৃহীত সিদ্ধান্ত সমূহ প্রতিবেদন আকারে পররাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, পরিকল্পনা মন্ত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরে পাঠানো হবে বলে জানা গেছে।
সভায় সিটি মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, কঠিন এই সময়ে সবার সহযোগিতায় পরিস্থিতি মোকাবিলা করতে হবে। এ জন্য মাঠ প্রশাসনের সকল দপ্তরকে এগিয়ে আসতে হবে। এখন হাসপাতালগুলোতে সিট নেই। সবচেয়ে বড় সংকট হিসেবে দেখা দিয়েছে অক্সিজেন।
মেয়র বলেন, সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীদের জন্য আরও ৪৫০ শয্যা আইসোলেশন ওয়ার্ড বাড়ানো সম্ভব হলেও কেন্দ্রীয় অক্সিজেনের অভাবে তা আটকে আছে। বারবার মন্ত্রণালয়ে চিঠি দিয়েও মিলছে না সহযোগিতা। তাই মন্ত্রণালয় থেকে কোন সহযোগিতা না মেলে তাহলে সিসিকের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হবে।
এ সময় মেয়র আগামী ৭ আগস্ট থেকে সকলকে গণ টিকায় অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে বলেন, মহামারির এ সময়ে সিসিকের সকল কাউন্সিলরদের নিজ নিজ ওয়ার্ডে সচেতনতামূলক কার্যক্রম চালানোর নির্দেশ দিয়েছি। একই সঙ্গে গণ টিকায় মানুষকে উদ্বুদ্ধ হতেও বলা হয়েছে। এ লক্ষ্যে সকল কাউন্সিলর কাজ করবেন।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩২ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে