মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেনে কাটা পড়া অজ্ঞাতপরিচয়ের এক যুবকের লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
আজ রোববার সকালে কুলাউড়া-সিলেট রেললাইনের পরিনগর এলাকায় রেললাইনের ওপর লাশ দেখতে পেয়ে রেলওয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।
কুলাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহানারা বেগম জানান, কিছুদিন ধরে ওই যুবক কুলাউড়া পৌর এলাকার পরিনগর এলাকায় ঘোরাঘুরি করছিলেন। তার চলাফেরায় মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করছে অনেকেই। রোববার সকালে রেললাইনে কাটা পড়া তার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খুবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে।
ওসি জাহানারা বেগম আরও জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী উপবন এক্সপ্রেসের নিচে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। অজ্ঞাত যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২ ঘণ্টা আগে