
সিলেটে টিলায় নিয়ে এক মানসিক ভারসাম্যহীন তরুণীকে (২৫) দলবদ্ধ ধর্ষণের মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
এর আগে গতকাল মঙ্গলবার সকালে সিলেট সদর উপজেলার সড়ারগান এলাকার রাবার বাগানে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সিলেটের শাহপরান এলাকার মোহাম্মদ রাকিব মিয়া (২৫) ও ড্রাইভার আবদুল করিম (২৭)।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মানসিক ভারসাম্যহীন ওই তরুণী চার দিন ধরে নিখোঁজ ছিলেন। তাঁকে সব জায়গায় খোঁজাখুঁজি করে পাওয়া যায়নি। পরে মঙ্গলবার দুপুর ১২টার দিকে তাঁকে রাবার বাগান থেকে স্থানীয়রা উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টেপ সার্ভিসে (ওসিসি) নিয়ে আসেন। সেখান থেকে বেলা আড়াইটার দিকে তাঁকে ওয়ার্ডে নেওয়া হয়।
ভুক্তভোগীর বাবা ও ছোট বোন বলেন, ‘চার দিন আগে রাতে সবাই ঘুমে থাকা অবস্থায় সে বাড়ি থেকে হারিয়ে যায়।
তাকে সব জায়গায় খুঁজেও পাওয়া যায়নি। মঙ্গলবার সকালে সে আমাদের কল দিয়ে বলে, “আমার রক্ত বের হচ্ছে। আমাকে নিয়ে যাও। আমি চা-পাতার বাগানে আছি।” পরে আমরা নির্দিষ্ট জায়গা না জানায় আর যেতে পারিনি। সন্ধ্যার দিকে পুলিশ আমাদের বাড়িতে যায়। আমাদের হাসপাতালে নিয়ে আসে। সে আমাদের জানিয়েছে দুই যুবক তাকে ধর্ষণ করে বাগানে ফেলে আসে রাতে।’
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে গতকাল রাতেই এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। তাঁরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার কথা স্বীকারও করেছেন। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে