মৌলভীবাজারের রাজনগর উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল চালক আয়ন মিয়া (২২) নিহত হয়েছেন। আজ রোববার উপজেলার মুন্সিবাজার এলাকার খলাগাঁও ঘুষটিলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আয়ন মিয়া রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের ব্রাহ্মনগাঁও গ্রামের আরব আলীর ছেলে। তিনি একজন প্রবাসী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোরে আয়ন মিয়া বাড়ি থেকে মোটরসাইকেলে সিলেট যাচ্ছিলেন। যাওয়ার পথে মুন্সিবাজার এলাকার খলাগাঁও ঘুষটিলা নামক স্থানে পৌঁছালে একটি দ্রুতগ্রামী ট্রাকের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই আয়ন মিয়ার মৃত্যু হয়।
রাজনগর থানার ডিউটি অফিসার এএসআই জ্বিলানী বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়েছে।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১৪ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২৯ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে