
সুনামগঞ্জের জগন্নাথপুরে পাথরের স্তূপে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে একটি অটোরিকশা। এ সময় একটি ট্রাক অটোরিকশাকে চাপা দিলে এর চালক দবির মিয়া (৩০) নিহত হন। এ ঘটনায় ট্রাকসহ চালককে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাত ১১টার দিকে সুনামগঞ্জ-জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের খালিশা সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জগন্নাথপুর পরিদর্শক (তদন্ত) সুশংকর পাল বিষয়টি নিশ্চিত করেন।
নিহত অটোরিকশাচালক দবির মিয়া জগন্নাথপুর পৌরসভার হবিবনগর এলাকার চান্দালী মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত ১১টার দিকে জগন্নাথপুরগামী একটি অটোরিকশা সুনামগঞ্জ-জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের খালিশা সেতু এলাকায় সড়কের ওপর রাখা পাথরের স্তূপের সঙ্গে ধাক্কা লেগে সড়কে ছিটকে পড়ে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ওই অটোরিকশাকে চাপা দিলে এটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক দবির মিয়া গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সিলেটে পাঠাতে বলেন। পরে রাত ৪টার দিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অটোরিকশাচালক মারা যান।
জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুশংকর পাল বলেন, ঘটনার পর ওই ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। সিলেটে নিহত অটোচালকের ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে