হবিগঞ্জের আজমিরীগঞ্জে রাস্তা পার হওয়ার সময় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় আব্দুস সাত্তার (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের বিরাট (উজানপাড়া) গ্রাম সংলগ্ন আজমিরীগঞ্জ-বানিয়াচং ভায়া জলসুখা সড়কে এই দুর্ঘটনা ঘটে। আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
নিহত আব্দুস সাত্তার মিয়া বিরাট (উজানপাড়া) গ্রামের মৃত মো. হোসেন মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে আব্দুস সাত্তার মিয়া গোসল করার জন্য তার বাড়ি থেকে রাস্তার বিপরীতে অবস্থিত একটি পুকুরে যান। গোসল সেরে বাড়ি ফেরার জন্য রাস্তা পাড় হওয়ার সময় বানিয়াচং থেকে আজমিরীগঞ্জের উদ্দেশ্যে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়েন তিনি। এ সময় অটোরিকশাচালক স্থানীয়দের সহযোগিতায় আব্দুস সাত্তার মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
আজমিরীগঞ্জ থানার ওসি মো. ডালিম আহমেদ বলেন, লাশের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো প্রস্তুতি চলছে। সিএনজি চালককে থানায় আনা হয়েছে। নিহতের পরিবারের লোকজনের সঙ্গে আলাপ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে