
দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে আহত আল-আমিন (১৭) নামের এক বাংলাদেশি কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে ক্লার্কসডর্প শহরের সেবকেঙ্গ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
আল-আমিনের বাড়ি সিলেটের বিশ্বনাথ পৌর এলাকার দক্ষিণ মিরেরচর গ্রামে। তার বাবার নাম মোবারক আলী।
আল-আমিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার মামা কামাল মুন্না জানান, প্রায় চার মাস আগে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমিয়েছিল আল-আমিন। সেখানে বড় ভাইয়ের সঙ্গে থাকত। ১০ সেপ্টেম্বর নর্থওয়েস্ট প্রদেশের ক্রিস্টিয়ানা শহরের একটি দোকানে কাজ শুরু করে আল-আমিন। সেদিনই ওই দোকানে ডাকাতেরা ঢুকে পড়ে। এ সময় কাউন্টারের দিকে এগিয়ে গেলে ডাকাতেরা তাকে গুলি করে। পরে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ক্লার্কসডর্প শহরের সেবকেঙ্গ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে সে মারা যায়।
কামাল মুন্না আরও জানান, বাড়ি মিরেরচরে হলেও উপজেলার রামপাশা ইউনিয়নের কাদিপুর গ্রামে মামার বাড়িতেই আল-আমিন বেড়ে উঠেছে। তার মরদেহ দেশে আনতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে দক্ষিণ আফ্রিকায় আল-আমিনের মৃত্যুতে তার পরিবারে চলছে শোকের মাতম। দুই ভাই ও পাঁচ বোনের মধ্যে সে ছিল সবার ছোট।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১৪ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২৫ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩০ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে