বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নাতনি জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ও মুহাম্মদ মহিউদ্দিন হেলাল নাহিদের বিরুদ্ধে সিলেটে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।
রোববার দুপুরে সাইবার ট্রাইব্যুনালে অ্যাডভোকেট তানভীর আক্তার খান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেটের সাংগঠনিক সম্পাদক। মামলায় মুরাদসহ দুজনকে আসামি করা হয়েছে।
সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এ টি এম ফয়েজ উদ্দিন জানান, মামলার অপর আসামি হচ্ছেন নাহিদ রেইনস। এই নাহিদের ফেসবুক পেজে ‘নাহিদরেইন্স পিকচার্স’ থেকে নাহিদেরই উপস্থাপনায় গত ১ ডিসেম্বর লাইভে এসে জাইমা রহমানকে জড়িয়ে ‘কুরুচিপূর্ণ’ কথা বলেন ডা. মুরাদ।
এ টি এম ফয়েজ বলেন, ‘সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্য তানভীর আক্তার খান বাদী হয়ে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫,২৯, ৩১ ও ৩৫ ধারায় মামলা করেছেন। আদালত ২০০ ধারায় জবানবন্দি গ্রহণক্রমে আগামী ১৫ তারিখ আদেশ দেবেন মর্মে মামলা গ্রহণ করেছেন। আমরা আশা করছি আদালত মামলাটি আমলে নিয়ে তাঁর বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করবেন।’
মামলার বাদী তানভীর আক্তার খান বলেন, ‘আপনারা সবাই অবগত, এই মুরাদ হাসান বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্নভাবে কুরুচিপূর্ণ বক্তব্য রেখেছেন। ইতিমধ্যে তিনি সংবিধানে বিসমিল্লাহ থাকবে না, রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না এ রকম ন্যক্কারজনক বক্তব্য রেখেছেন। শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবার, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে অনেক কুরুচিপূর্ণ বক্তব্য রেখেছেন।
তানভীর আরও বলেন, ‘সর্বশেষ তিনি তারেক রহমানের মেয়ে জাইমা রহমান সম্পর্কে যে ভাষায় বক্তব্য রেখেছেন সেটা প্রকাশ করতে আমরা নিজেরাই লজ্জিত হচ্ছি। আমরা মনে করি, এই তাকে গ্রেপ্তার করে অবিলম্বে আইনের আওতায় আনা উচিত। এ জন্য সিলেটবাসীর পক্ষ থেকে ক্ষুব্ধ হয়ে আমরা মামলা দায়ের করেছি।’
অ্যাডভোকেট তানভীর আক্তার খান বলেন, ‘দায়িত্বশীল পদে থেকে মুরাদ হাসান যে কুরুচিপূর্ণ বক্তব্য রেখেছেন, তা পুরো নারী জাতির জন্য অবমাননাকর।’

ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২৩ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে শফিকুর রহমান তাঁর দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে নিজেদের দোকানে আসেন। এ সময় সোনাপুর থেকে কবিরহাটের উদ্দেশে ছেড়ে আসা যমুনা নামের তেলবাহী একটি লরি দোকানের সামনে থাকা শফিকুর রহমান ও মোটরসাইকেলে থাকা তাঁর দুই ছেলেকে চাপা দিয়ে পার্শ্ববর্তী সোহাগের দোকানে ঢুকে পড়ে।
২৬ মিনিট আগে
সাকিব হোসেন বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
১ ঘণ্টা আগে
বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
১ ঘণ্টা আগে