৫ দফা দাবিতে ঢাকায় আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা। আজ বুধবার হাসপাতাল চত্বরে এই বিক্ষোভ করেন তাঁরা। এ সময় বিক্ষোভকারীরা স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ চেয়ে নানা স্লোগান দেন।
এর আগে দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পাঁচ দফা দাবি আদায়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ পাঁচটি মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা। পরে হাইকোর্টের প্রথম দফা রায় তাঁদের পক্ষে আসায় বিক্ষোভ শেষ করে কর্মস্থলে ফিরে যান তাঁরা।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে