
সিলেট-জকিগঞ্জ সড়কের গোলাপগঞ্জে পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ তিনজনের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অটোরিকশাচালক। নিহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।
আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের রানাপিং মিনা সেন্টারের পাশে এ দুর্ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম।
দুর্ঘটনায় নিহতরা হলেন বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের উত্তর চক্রবাণী গ্রামের হাজি মোস্তাকিম আলীর ছেলে ও সাবেক ইউপি সদস্য লুৎফুর রহমান (৭২), তাঁর স্ত্রী জেলি বেগম (৬০) এবং জকিগঞ্জ উপজেলার কালীগঞ্জ ইউনিয়নের তোপখানা গ্রামের সোনা মিয়ার ছেলে ইউনুস মিয়া (২৮)। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।
স্থানীয়রা বলছেন, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে চারখাই থেকে সিলেটগামী সিএনজিচালিত অটোরিকশা ও সিলেট থেকে বিয়ানীবাজারগামী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে স্বামী–স্ত্রীসহ তিনজন নিহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাঁদের মৃত অবস্থায় উদ্ধার করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ‘আহত অবস্থায় উদ্ধার করে অটোরিকশাচালককে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।’

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১৫ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২৬ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩১ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে