
সিলেট-সুনামগঞ্জ সড়কের লামাকাজি (এম এ খান) সেতুর টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। পাশাপাশি একই দাবিতে বিভাগীয় কমিশনার বরাবর স্মারকলিপিও দেওয়া হয়। আজ রোববার দুপুরে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সুনামগঞ্জ সমিতির উদ্যোগে এই মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৮৪ সালে চালু হওয়া এই সেতু নির্মাণে ব্যয় হয়েছিল ৭ কোটি টাকা। চার দশকের বেশি সময় ধরে সড়ক ও জনপথ বিভাগ এই সেতু থেকে টোল আদায় করছে। বিগত ৪১ বছর টোল আদায় হওয়ায় নির্মাণ ব্যয়ের টাকা অনেক আগেই উঠে গেছে। বর্তমানে সেতু থেকে টোল আদায় করা বেআইনি। অনতিবিলম্বে লামাকাজি সেতু থেকে স্থায়ীভাবে টোল আদায় বন্ধ করতে হবে। অন্যথায় সুনামগঞ্জবাসী ঐক্যবদ্ধভাবে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।
মানববন্ধন শেষে সুনামগঞ্জ সমিতির নেতারা সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী বরাবর লামাকাজি সেতু থেকে স্থায়ীভাবে টোল আদায় বন্ধের দাবিতে স্মারকলিপি দেয়।
সুনামগঞ্জ সমিতি সিলেটের সভাপতি অ্যাডভোকেট মোজাক্কির হোসেন কামালীর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলামের সঞ্চালনায় এই মানববন্ধন হয়। এতে বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক ড. মো. দিদার চৌধুরী, সাবেক সভাপতি নাসিম হোসেন, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক সাব্বির আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক কাশ্মির রেজা, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সাখাওয়াত হোসেন আজাদ, অর্থ সম্পাদক অধ্যাপক মোস্তাফিজুর রহমান, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. সৈয়দ খুররম আহমেদ, সহসাংগঠনিক সম্পাদক তারেক আহমেদ প্রমুখ।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে