সুনামগঞ্জের জগন্নাথপুরে নিখোঁজের একদিন পর পুকুর থেকে হাফিজুর রহমান চৌধুরী নামে এক কোরআনে হাফেজের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার জগন্নাথপুর পৌরসভার লুদুরপুর এলাকায় এ ঘটনা ঘটে। লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত হাফেজ হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বাগপাশা ইউনিয়নের খাগাপাশা গ্রামের ফজলুল রহমান চৌধুরীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
এদিকে নিখোঁজ হাফেজের লাশ উদ্ধারের খবর পেয়ে সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার (শান্তিগঞ্জ-জগন্নাথপুর সার্কেল) শুভাশীষ ধর ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জগন্নাথপুর পৌরসভার লুদুরপুর এলাকার আব্দুল ওয়াদুদ দুলু মিয়ার বাড়িতে মাহে রমজান উপলক্ষে পারিবারিকভাবে তারাবির নামাজ পড়ানোর জন্য হাফিজুর রহমানকে (২০) নিয়োগ করা হয়। গতকাল বৃহস্পতিবার আছরের নামাজের পর থেকে ওই হাফেজের খোঁজে পাওয়া যায়নি। পরে তাঁর গ্রামের বাড়িতে খবর দেওয়া হয়। অনেক খোঁজাখুঁজির পর আজ বিকেলে বাড়ির পুকুর থেকে হাফিজুর রহমানের মরদেহ উদ্ধার করা হয়।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১৬ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২১ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে