
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে বাগ্বিতণ্ডার একপর্যায়ে রোগীর বন্ধুকে চিকিৎসকের লাথি মারার ঘটনা ফেসবুকে ভাইরাল হয়েছে। ওই ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির অধ্যাপক ডা. জাহাঙ্গীর আলমকে প্রধান করে এই কমিটি গঠন করা হয়। সেই সঙ্গে অভিযুক্ত চিকিৎসককে তাঁর দায়িত্ব থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
আজ সোমবার রাতে হাসপাতালের উপপরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা তদন্তের মাধ্যমে পুরো বিষয়টি গুরুত্ব দিয়ে দেখব। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।’
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, চিকিৎসক তন্ময় দেবনাথ একজন স্নাতকোত্তর ‘ফেজ-বি’-এর আবাসিক শিক্ষার্থী। বাগ্বিতণ্ডার ঘটনার পর হাসপাতালের পরিচালক ঘটনাটি তদন্তের জন্য ছয় সদস্যের একটি কমিটি গঠন করেছেন। একই সঙ্গে চিকিৎসক তন্ময় দেবনাথকে তাঁর দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
ভুক্তভোগী সূত্রে জানা যায়, গতকাল রোববার সুনামগঞ্জের জুবায়ের আহমদ নামের এক রোগীকে নিয়ে তাঁর বন্ধু মিজান আহমদ চিকিৎসক তন্ময় দেবনাথের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান। একপর্যায়ে চিকিৎসক মিজানকে লাথি মারেন। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা হয়।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১৪ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১৯ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে