
মৌলভীবাজারের বড়লেখায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। পুকুর থেকে স্বজনেরা তাদের লাশ উদ্ধার করেন।
শনিবার (১৫ মার্চ) দুপুরে উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের বিওসি কেছরিগুল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছে বিওসি কেছরিগুল গ্রামের জুনেদ আহমদের ছেলে জাহিদ আহমদ (৬) ও তার ভাগনে শামীম আহমদ (৮)। শামীম নানাবাড়িতে থেকে লেখাপড়া করত।
স্থানীয় বাসিন্দারা জানান, সকালে জাহিদ ও শামীম বাড়ির পাশে খেলছিল। একপর্যায়ে তারা বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। স্বজনেরা দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ মো. কামরুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে শনিবার সন্ধ্যায় বলেন, ঘটনাটি মর্মান্তিক। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে