
সিলেটের জৈন্তাপুরে ট্রাকের চাপায় মোটরসাইকেল দুমড়েমুচড়ে আরোহী দুই যুবক নিহত ও একজন আরোহী গুরুতর আহত হয়েছেন। আজ রোববার বেলা ২টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের কাটাগাং এলাকায় এ চাপা দেওয়া হয়।
নিহত দুজন হলেন জৈন্তাপুর উপজেলার ডিবিরহাওর গ্রামের মৃত আলী আহমদের ছেলে দেলোয়ার হোসেন (২৪) ও আগফৌদ পাঁচসেউতি গ্রামের হাসান আলীর ছেলে মো. তোফায়েল (২৬)। আহত হয়েছেন বিড়াখাই এলাকার জালাল আহমেদের ছেলে সাব্বির আহমেদ (৩২। সাব্বিরকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তামাবিল হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, আজ তিন যুবক একটি মোটরসাইকেলে জৈন্তাপুর সদরে যাচ্ছিলেন। এ সময় মাঝারি বৃষ্টিপাত হচ্ছিল। পথে একটি মালবাহী ট্রাক বাইকটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ সদস্যরা স্থানীয় বাসিন্দাদের সহায়তায় হতাহত ব্যক্তিদের উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসেন।
তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের সুরতহাল তৈরি ও মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করে। ট্রাক আটকের জন্য অনুসন্ধান চলছে।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২১ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৯ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে