
হবিগঞ্জের নবীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে সাত ডাকাতি মামলার আসামি নজির মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে নবীগঞ্জ পৌরসভার তিমিরপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার ইমামবাঐ গ্রামের বাসিন্দা।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গ্রেপ্তার নজির মিয়া একজন দুর্ধর্ষ ডাকাত। তাঁর বিরুদ্ধে মৌলভীবাজার সদর, রাজনগর, শ্রীমঙ্গল থানা ও নবীগঞ্জ থানায় মোট সাতটি ডাকাতির মামলা রয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের লামলীপাড় গ্রামে লন্ডনপ্রবাসী মিজানুর রহমান চৌধুরীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতদল হামলা চালায়। মুখোশধারী ডাকাতেরা স্বর্ণালংকার, নগদ অর্থ ও আসবাবপত্র লুট করে। এ সময় ডাকাতেরা মিজানুর রহমানের ছোট ভাই মুফতি ছিদ্দিকুর রহমানকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর আহত করে। এ ঘটনায় করা মামলায় নজির মিয়াকে আসামি করা হয়।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২৫ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে