
মৌলভীবাজারের কুলাউড়ায় বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে কুলাউড়া-জুড়ী আঞ্চলিক মহাসড়কের বেগমানপুর এলাকায় ট্রাকটি মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন—জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের উত্তর রহিমপুর গ্রামের ইয়াকুব মিয়ার ছেলে আবু সুফিয়ান (৫০) ও ফুলতলা চা-বাগানের সুরেন্দ্র বুনার্জীর ছেলে নরসিংহ বুনার্জী (৩৫)।
স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে ব্যবসায়ী আবু সুফিয়ান মোটরসাইকেলে ফুলতলা থেকে কুলাউড়ার উদ্দেশ্যে বের হন। পথে কুলাউড়া-জুড়ী আঞ্চলিক মহাসড়কের বেগমানপুর এলাকায় পৌঁছালে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ আবু সুফিয়ান ঘটনাস্থলেই নিহত হন। সঙ্গে থাকা নরসিংহ বুনার্জী গুরুতর আহত হলে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। ঘটনার পর ট্রাক ফেলে চালক পালিয়ে যান। পুলিশ ট্রাকটি উদ্ধার করে কুলাউড়া থানায় নিয়ে আসে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী মাহমুদ জানান, এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। অপরজনকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। ঘটনার পর থেকে চালক পলাতক।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে