সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী বলেছেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালক ও পথচারীদের সচেতন হয়ে চলাচল করতে হবে। তাহলেই সড়ক দুর্ঘটনা কমে আসবে। সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। তাই সড়ক পরিবহন আইন মেনে সড়কে চলাচল করতে হবে।
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আজ রোববার সকালে জেলা প্রশাসন ও বিআরটিএ সিলেটের উদ্যোগে জেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিভাগীয় কমিশনার আরও বলেন, সড়কে দুর্ঘটনা রোধ করতে সরকারের গৃহীত নানামুখী পদক্ষেপের পাশাপাশি মালিক, শ্রমিক, যাত্রী, পথচারী ও এর সঙ্গে সংশ্লিষ্ট সবার এ সংক্রান্ত আইন ও বিধি-নিষেধ জানা ও সেগুলো মেনে চলার বিকল্প নেই।
আলোচনা সভায় সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান সভাপতিত্ব করেন। জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাস গুপ্ত সঞ্চালনা করেন।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন বিআরটিএ সিলেট সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. রিয়াজুল ইসলাম। জাতীয় নিরাপদ সড়ক দিবস এর তাৎপর্য ও প্রাসঙ্গিক বিষয়ে বক্তব্য দেন বিআরটিএ সিলেট বিভাগের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) ডালিম উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-সিলেটের রেঞ্জ ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মো. জোবায়েদুর রহমান, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খাঁন, মহানগর সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, হাইওয়ে পুলিশ সুপার মো. শহিদ উল্লাহ, সওজ সিলেটের নির্বাহী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ।
এর আগে, আজ সকালে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদ্যাপন করতে ডিসি অফিসের প্রাঙ্গণ থেকে র্যালি বের করা হয়। তা নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৮ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৬ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪২ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে