সিলেট: সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন পিরোজপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক বালুবাহী একটি ট্রাক থেকে ভারতীয় পণ্য উদ্ধার করেছে পুলিশ। একটি ট্রাকে কৌশলে বালুর নিচে বিভিন্ন ধরনের ভারতীয় বিস্কুট ও চকলেট নিয়ে যাওয়ার সময় দুজনকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় দক্ষিণ সুরমা থানা-পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, বরিশাল জেলার মো. মহি উদ্দিন (২৮) ও পাবনা জেলার আসাদ আলী (৪৮)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত মঙ্গলবার (২৯ জুন) গোপন সংবাদের ভিত্তিতে তাঁদের গ্রেপ্তার ও পণ্য উদ্ধার করে দক্ষিণ সুরমা থানা-পুলিশ। জব্দকৃত পণ্যের মূল্য প্রায় নয় লাখ টাকা। এই অভিযানের নেতৃত্ব দেন দক্ষিণ সুরমা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম।
দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, `গ্রেপ্তারকৃতরা কৌশলে ট্রাকে বালুর নিচে করে ভারতীয় পণ্য নিয়ে যাচ্ছিল। আমরা গোপন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করে তাঁদের গ্রেপ্তার করি। এ সময় হেফাজত থেকে একটি ট্রাকসহ আনুমানিক নয় লাখ টাকার ভারতীয় বিস্কুট ও চকলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালসহ আসামিদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় মামলা (ধারা-১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি) রুজু করা হয়েছে। মামলা নম্বর ২৮।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২০ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে