হত্যা মামলায় রুমন অনমিক (৩২) নামের একজনকে আজ কর্মধা ইউনিয়ন থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত উসমান মিয়া কর্মধা ইউনিয়নের নুনা টিলাবাড়ির মৃত হায়দার আলীর ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, উসমান মিয়া গত শনিবার রাতে বাড়ি থেকে বের হন। পরে তিনি আর বাড়িতে ফিরে আসেননি। গতকাল বিকেলে তাঁর লাশ আমুলি পানপুঞ্জির একটি টিলার নিচে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয় লোকজন। পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। উসমান একই উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের মুকুন্দপুর এলাকার একটি পানের বরজে দিনমজুরের কাজ করতেন।
নিহত উসমানের স্ত্রী রাবিয়া বেগম জানান, শনিবার রাত আনুমানিক ১২টার পর সবুজ, রুমন ও তোফায়েল নামের তিন ব্যক্তি পানের বরজ পাহারা দেওয়ার জন্য ডেকে নেন উসমানকে। তাঁরা সাহরির আগেই ফিরে আসার কথা জানান। কিন্তু সাহরির সময় উসমান ফিরে আসেননি। তাঁর মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। গতকাল সকালে স্বামীর খোঁজে স্থানীয় রাঙিছড়া বাজারে গিয়ে সবুজকে দেখতে পান রাবিয়া। তখন সবুজ তাঁকে জানায় উসমান বাড়িতে চলে গেছেন। রাবিয়া বাড়িতে গিয়ে স্বামী ফিরে না আসায় আবারও সুবজের রাঙিছড়ার বাড়িতে যান। কিন্তু বাড়িতে গিয়ে সবুজের ঘর তালা দেওয়া দেখতে পান। দুপুরের পরে স্বামীর লাশ টিলার নিচে পড়ে থাকার খবর পান রাবিয়া।
রাবিয়ার দাবি, সবুজ, রুমন ও তোফায়েলসহ আরও দুজন তাঁর স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করেছেন। তাঁদের সঙ্গে তাঁর স্বামীর বিরোধ আছে।
কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার জানান, আজ সকালে নিহত উসমানের লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় পাঁচজনকে আসামি করে নিহতের স্ত্রী বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৩ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৪ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪০ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে