
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ইকবাল হোসনকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বৃহস্পতিবার রাতে তাঁকে নগরের মদিনা মার্কেট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ইকবাল হোসেন (৪৫) কোম্পানীগঞ্জ উপজেলার ১ নম্বর পশ্চিম ইসলামপুর ইউনিয়নের আব্দুল মালেক আমিনের ছেলে। তিনি কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি।
র্যাব-৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব রাত পৌনে ১০টায় সিলেট নগরের মদিনা মার্কেটের সামনে অভিযান চালায়। পরে তাকে নগরের মদিনা মার্কেট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে।
আজ শুক্রবার বিকেলে র্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. মশিহুর রহমান সোহেল জানান, গ্রেপ্তার আসামিকে এসএমপির কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়াও ওই মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৪ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৫ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪০ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে