মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বিয়ের ছয় দিনের মাথায় রোনা বেগম নামে এক নববধূ আত্মহত্যা করেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে ময়নাতদন্ত শেষে মরদেহটি তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে গত বুধবার রাতে এ ঘটনা ঘটে।
কমলগঞ্জ থানা সূত্রে জানা গেছে, রোনা বেগমের সঙ্গে একই ইউনিয়নের নঈনারপার গ্রামের আজির মিয়ার ছেলে দিনমজুর শরিফ মিয়ার ছয় দিন আগে বিয়ে হয়। তাঁর পেটে ব্যথা হওয়ায় গত বুধবার মৌলভীবাজার জেলা সদরে গিয়ে ডাক্তার দেখান এবং আল্ট্রাসনোগ্রাম করে সন্ধ্যায় বাড়ি ফেরেন। রোনা বেগমের মা তাঁকে ডাক্তার দেখিয়ে স্বামীর বাড়ি রেখে নিজ বাড়িতে ফিরে যান। এ সময় তাঁর স্বামী শরিফ মিয়াও কাজে বেরিয়ে পড়েন। পরে রাত ১০টার দিকে তাঁর শাশুড়ি গিয়ে দেখেন নববধূর ঘরের দরজা বন্ধ। অনেক ডাকাডাকির পর দরজা না খুললে পেছনের বেড়ার ফাঁক দিয়ে উঁকি দিয়ে দেখেন ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে রয়েছেন তিনি।
ঘটনার পরপরই বিষয়টি কমলগঞ্জ থানার পুলিশকে অবহিত করা হয়। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায় এবং দরজা ভেঙে নববধূর মরদেহ উদ্ধার করে। গতকাল সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল দুপুরে ময়নাতদন্ত শেষে মরদেহটি তাঁর পরিজনদের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে