মৌলভীবাজারের বড়লেখায় কাঠবোঝাই পিকআপ ভ্যান উল্টে গিয়ে মো. আব্দুল মানিক (৬৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ সময় পিকআপ ভ্যানের চালক আহত হয়েছেন। গতকাল বুধবার রাত ৮টার দিকে বড়লেখা পৌরসভার গাজিটেকা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মানিক উপজেলার তালিমপুর গ্রামের মৃত মন্তাজ আলীর ছেলে। বড়লেখা পৌরশহরে তাঁর চালের দোকান রয়েছে। পিকআপ ভ্যানের চালকের নাম-পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ পারভেজ।
স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বড়লেখা পৌরসভার গাজিটেকা এলাকা থেকে পিকআপ ভ্যানে করে জ্বালানি কাঠ নিয়ে বাড়ি ফিরছিলেন ব্যবসায়ী মো. আব্দুল মানিক। এ সময় ওই এলাকাই পিকআপটি উল্টে পাশের জমিতে পড়ে যায়। স্থানীয়রা মানিককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এসআই মাসুদ পারভেজ বলেন, ‘কাঠবোঝাই একটি পিকআপ ভ্যান উল্টে এক ব্যবসায়ী মারা গেছেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে। কর্তৃপক্ষের অনুমতি পাওয়ায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৮ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৯ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪৪ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে