
প্রথম ব্রিটিশ বাংলাদেশি মুসলিম মাউন্ট এভারেস্ট বিজয়ী আখলাকুর রহমান ওরফে আকি রহমান দেশে আসছেন। আগামীকাল বুধবার যুক্তরাজ্যের চ্যারিটি সংস্থা ইসলামিক রিলিফ বাংলাদেশের পক্ষ থেকে ত্রাণ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে ১২ দিনের সফরে দেশে আসবেন তিনি।
পর্বতারোহী আখলাকুর রহমান আকি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বাউধরন গ্রামের যুক্তরাজ্যপ্রবাসী মরহুম হাজি ইছকন্দর আলীর ছেলে।
জানা গেছে, আগামী বৃহস্পতিবার থেকে ৫ অক্টোবর পর্যন্ত সপ্তাহব্যাপী ত্রাণ বিতরণ কর্মসূচির অংশ হিসেবে আকি রহমান নিজ জেলা সুনামগঞ্জসহ সিলেট, রংপুর, কক্সবাজার ও জামালপুর জেলার বিভিন্ন এলাকায় যাবেন।
পর্বতারোহী আকি রহমান মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘আগামীকাল দেশে আসার পর ২৯ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করব। ৬ অক্টোবর সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বাউধরন গ্রামে নিজ বাড়িতে যাব। ৯ অক্টোবর যুক্তরাজ্যের উদ্দেশে রওনা দেব।’
উল্লেখ্য, চলতি বছরের ১৪ মে হিমালয়ের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট বিজয়ের মধ্য দিয়ে ইতিহাসে প্রথম ব্রিটিশ মুসলিম এভারেস্ট বিজয়ী হিসেবে নাম লেখান আকি রহমান। এর আগে ২০২০ সালের জুলাই মাসে আফ্রিকার তানজিনিয়ার সবচেয়ে উঁচু পর্বত ও মাউন্ট কিলিমানজারো জয় করে প্রথম সাফল্য অর্জন করেন। এ ছাড়া ফ্রান্সের সবচেয়ে উঁচু পর্বত ৪ হাজার ৮১০ মিটার মন্ট ব্লাংক, যা মাউন্ট এভারেস্টের চেয়ে মাত্র ৩৮ মিটার ব্যবধান, ওই পর্বতও জয় করেন। একই বছরের অক্টোবরে তৃতীয়বার ২৪ ঘণ্টায় জয়ের চ্যালেঞ্জ নিয়ে রাশিয়া ও ইউরোপের মধ্যে সবচেয়ে উঁচু পর্বত মাউন্ট এলব্রস, যার উচ্চতা ৫ হাজার ৬৪২ মিটার তা মাত্র ৮ ঘণ্টায় আরোহণ করে বিজয়ী হন আকি। পাশাপাশি রাশিয়ার কারবাদিনো-বলকারিয়াও জয় করেন।
এর আগে ২০২১ সালে নেপালে অবস্থিত পৃথিবীর সবচেয়ে কঠিনতম পর্বত হিমালয় আমাদা ব্ল্যাম জয় করেন তিনি, যার উচ্চতা ৬ হাজার ৮৫৬ মিটার।

তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
১৩ মিনিট আগে
স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তাঁরা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
১ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
২ ঘণ্টা আগে
২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩ ঘণ্টা আগে