
সিলেটে ছাত্রলীগের মিছিলের পর আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
তাঁরা হলেন মহানগর ছাত্রলীগের সাবেক সদস্য সাফায়েত খান (৩৪), ছাত্রলীগ কর্মী জহিরুল ইসলাম (১৯), সোহেল আহমদ (১৮), রবিন কর (২৩), ফাহিম আহমদ (২৩), রাজন আহমদ (২৩), বশির খান ও সোয়েব আহমেদ (২৫)।
বিষয়টি নিশ্চিত করে মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘মিছিলে অংশগ্রহণকারীদের পুলিশ শনাক্ত করেছে। এর মধ্যে আটজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কারাগারে পাঠানো হয়েছে। অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
এর আগে গতকাল সকালে নগরীর ধোপাদীঘিরপাড় এলাকায় ১৫-২০ জনের একটি দল ছাত্রলীগের ব্যানার নিয়ে মিছিল করেন। ব্যানারে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের ছবি এবং তাঁদের নামে স্লোগান দিতে শোনা যায়।
মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি আওয়ামী লীগের ভেরিফায়েড পেজেও আপলোড করা হয়েছে। বিকেলে নগরে ছাত্রদল নেতা-কর্মীরা মোটরসাইকেল নিয়ে প্রতিবাদে মিছিল বের করেন। পরে সন্ধ্যায় সিটি করপোরেশনের সাবেক মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, সাবেক এমপি শফিউল আলম চৌধুরী নাদেলসহ চারটি বাসায় হামলার ঘটনা ঘটে।

বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
২ মিনিট আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে