
সুনামগঞ্জের জগন্নাথপুরে দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু নিয়ে ফেসবুকে সমবেদনা জানিয়ে পোস্ট করায় অব্যাহতি পাওয়া পাঁচ ছাত্রলীগ নেতার মধ্যে দুজনের অব্যাহতি আদেশ প্রত্যাহার করেছে উপজেলা ছাত্রলীগ।
গতকাল রোববার রাতে জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মুকিত ও সাধারণ সম্পাদক তাহা আহমদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো।
অব্যাহতি প্রত্যাহার আদেশ পাওয়া ছাত্রলীগ নেতারা হলেন—উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোজাহিদ আহমদ ও মিরপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা ফাহিম হোসাইন।
উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল মুকিত আজকের পত্রিকাকে বলেন, ‘সংগঠনের শৃঙ্খলা ও নীতি আদর্শ পরিপন্থী কোনো কার্যকলাপের সঙ্গে পুনরায় আর জড়িত হবেন না শর্তে ওই দুই নেতা লিখিত আবেদন করেছিলেন। এর প্রেক্ষিতে তাঁদের ওপর থেকে অব্যাহতি আদেশ প্রত্যাহার করা হয়েছে। তবে, ভবিষ্যতে কাউকে এমন ছাড় দেওয়া হবে না।’
উল্লেখ্য, দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমবেদনা জানিয়ে পোস্ট করায় গত ২১ আগস্ট পাঁচ ছাত্রলীগ নেতাকে অব্যাহতি দেয় জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগ।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৭ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৫ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪২ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে