
সুনামগঞ্জের মধ্যনগর থানায় কর্মরত পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. ইসমাইল হোসেন ভূঁইয়া (৪৩) মামলার সাক্ষ্য দিতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হওয়ার পরের দিন মারা গেছেন।
আজ বুধবার দুপুর পৌনে ১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
মধ্যনগর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, ১২ ও ১৪ সেপ্টেম্বর হবিগঞ্জ বিজ্ঞ আদালতে সাক্ষ্য থাকায় তিনি ১১ সেপ্টেম্বর বিকেলে থানা থেকে ছুটি নিয়ে হবিগঞ্জে যান। পরদিন গতকাল ১২ সেপ্টেম্বর হবিগঞ্জ বিজ্ঞ আদালতে সাক্ষ্য প্রদান শেষে তিনি হৃদরোগে আক্রান্ত হন এবং উন্নত চিকিৎসার জন্য রাতে ঢাকায় নেওয়া হয়। আজ বুধবার সকালে রাজধানীর ভাটারা থানাধীন এলাকায় পৌঁছলে আরও বেশি অসুস্থ হয়ে পড়েন। পরে এভার কেয়ার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসআই মো. ইসমাইল হোসেন কুমিল্লা জেলার দেবিদ্বার থানার কমলাবাড়ি গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। তিনি স্ত্রী ও তিন কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ইসমাইল হোসেন অত্যন্ত মেধাবী পুলিশ কর্মকর্তা ছিলেন। ৬ মে মধ্যনগর থানায় যোগদান করেন। তার অকাল মৃত্যুতে আমরা থানা পরিবার গভীর শোকাহত।’

শুক্রবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে র্যাব আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র্যাবের মহাপরিচালক।
১২ মিনিট আগে
তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তাঁরা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
৩ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
৩ ঘণ্টা আগে