মৌলভীবাজারের রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে আব্দুল মালেক (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ছাড়া তাজুল ইসলাম (২৫) নামের আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন। আহত তাজুল ইসলাম সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
গত কাল বুধবার সন্ধ্যায় উপজেলার উত্তরভাগ ইউনিয়নের পানিশাইল কমিউনিটি ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অ্যাডভোকেট আব্দুল রকিব মন্টু মিয়ার বাগান বাড়ি থেকে কাজ শেষে মোটরসাইকেলে মালেক মিয়া ও তাজুল ইসলাম বাড়ি ফিরছিলেন। এ সময় অজ্ঞাত নামা দুর্বৃত্তরা উত্তরভাগ ইউনিয়নের পানিশাইল (নিজগাঁও) ক্লিনিকের সামনে তাদের এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজনের সহায়তায় গুরুতর আহত তাজুল ইসলামকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। কিন্তু ঘটনাস্থলেই আব্দুল মালেকের মৃত্যু হয়।
নিহত আব্দুল মালেক উপজেলার উত্তরভাগ ইউনিয়নের উত্তরভাগ গ্রামের আব্দুল করিমের ছেলে। তিনি অ্যাডভোকেট আব্দুল রকিব মন্টু মিয়ার বাগান বাড়ির কেয়ার টেকার হিসেবে কাজ করতেন।
রাজনগর থানার এসআই পরিতোষ পাল আজকের পত্রিকাকে বলেন, `মৃতের মাথায়, বুকে, গালে ধারালো অস্ত্রের আঘাত পাওয়া গেছে। বর্তমানে মরদেহ এবং মোটরসাইকেল থানা হেফাজতে আছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।'

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৭ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৫ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪২ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে