
হবিগঞ্জে হাসপাতালে পুলিশের পাহারায় চিকিৎসাধীন থাকা জালাল মিয়া ওরফে স্প্রিং জালাল (৩২) নামের ডাকাতি মামলার এক আসামি পালিয়েছেন। আজ শুক্রবার (৭ জানুয়ারি) ভোরে জেলা সদরের ২৫০ শয্যা হাসপাতালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুই পুলিশ কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে। আর ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি করেছেন পুলিশ সুপার।
শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কান্ত নাথ আসামি পালানোর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শায়েস্তাগঞ্জে ডাকাতের হামলায় একজন বিএনপি নেতার মৃত্যুর ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে জালাল মিয়া গ্রেপ্তারের সময় আহত হন।
গতকাল বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকালে তাঁকে হবিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ লাইনসের দুজন কনস্টেবল পাহারার দায়িত্বে ছিলেন। শুক্রবার ভোরে দুই পুলিশ একটু তন্দ্রাচ্ছন্ন অবস্থায় ছিলেন। এ সময় বাথরুমে যাওয়ার কথা বলে জালাল মিয়া পালিয়ে যান।
এ ঘটনায় শায়েস্তাগঞ্জ থানার পক্ষ থেকে হবিগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা করা হবে। পালিয়ে যাওয়া আসামি মাধবপুর উপজেলার সুন্দরপুর গ্রামের দুকা মিয়ার ছেলে।
এ ব্যাপারে হবিগঞ্জের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান বলেন, ঘটনার পরপরই আসামিকে পাহারায় থাকা পুলিশ লাইনসের দুই কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে।
হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শহীদুল হক মুন্সীকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পালিয়ে যাওয়া আসামিকে ধরতে পুলিশ নিরলসভাবে চেষ্টা করছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে