আসন্ন ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে নিজের গাড়ি উপহার দিয়ে আলোচনায় আসেন হবিগঞ্জের চুনারুঘাটের এম মুখলিছুর রহমান। এবার সাইবার ট্রাইব্যুনালের মামলার কারণে এম মুখলিছুর রহমানের মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ।
আজ সোমবার দুপুরে হবিগঞ্জ সদর মডেল থানা-পুলিশ তার মোবাইল ফোনটি জব্দ করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মর্তুজা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, সিলেট সাইবার ট্রাইব্যুনালে ওই শিক্ষকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। সেই মামলার আলামত হিসেবে মোবাইলটি জব্দ করা হয় এবং তা সিআইডিতে পাঠানো হবে বলে জানান ওসি।
উপজেলার নরপতি গ্রামের বাসিন্দা মুখলিছুর স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের দায়িত্ব আছেন।
হিরো আলম বগুড়া-৪ আসনের সংসদ সদস্য পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে তাকে নিজের নোহা গাড়িটি উপহারের ঘোষণা দেন মুখলেছুর রহমান। পরে ঘোষণা অনুযায়ী তিনি গাড়িটি উপহার দিয়ে নিজেকে আলোচনায় আনেন।

রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩৬ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে