সিলেটের দক্ষিণ সুরমার বরইকান্দিতে সুরমা নদীর পাড় থেকে উদ্ধার করা বস্তাবন্দী লাশের পরিচয় মিলেছে। লাশটি জেলার জালালাবাদ থানার বসন্তরাগাঁওয়ের মৃত সোয়াব আলীর ছেলে অটোরিকশা চালক সাজ্জাদ আলীর (৩৫)।
বস্তাবন্দী লাশের পরিচয় পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) সুদীপ দাস। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘অটোরিকশা চালক সাজ্জাদ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁদের কাছ থেকে চাঞ্চল্যকর তথ্য মিলেছে। তদন্তের স্বার্থে এই মুহূর্তে কিছুই জানানো যাচ্ছে না।’
এর আগে গত সোমবার সকাল সাড়ে ১০টার দিকে দক্ষিণ সুরমা থানার পুলিশ হাত-পা বাঁধা অবস্থায় সাজ্জাদের বস্তাবন্দী লাশ উদ্ধার করে। দক্ষিণ সুরমা বরইকান্দির টেকনিক্যাল রোডের মেসার্স ইমরান চায়না অটো রাইসমিলের সামনে নদীর পাড়ে তাঁর লাশ পড়ে ছিল বলে জানায় পুলিশ।

জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ মিনিট আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে