
সুনামগঞ্জের জগন্নাথপুরে ২১ দিন ধরে মেহেদী হাসান (১৩) নামের এক মাদ্রাসাছাত্র নিখোঁজ রয়েছে। এ ব্যাপারে গত ৩০ মে তার বাবা জগন্নাথপুর পৌরসভার হবিবপুর পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা মনির হোসেন মুন্না থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
নিখোঁজ মেহেদী হাসান উপজেলার টিএম হিফজুল কোরআন একাডেমির হিফজ শাখার ছাত্র।
মেহেদীর বাবা মনির হোসেন মুন্না বলেন, গত ১৩ মে সকালে মাদ্রাসায় যাওয়ার পথে মেহেদী নিখোঁজ হয়। এরপর থেকে তাকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।
এ ব্যাপারে জানতে চাইলে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘নিখোঁজ ছেলেটির সন্ধান পেতে আমরা কাজ করছি।’

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে