ভারত থেকে নেমে আসা তীব্র পানির তোড়ে হু হু করে বাড়ছে হবিগঞ্জের চুনারুঘাটের খোয়াই নদের পানি। এই নদের পানিতে ভেসে আসা গাছ তুলতে গিয়ে এক যুবক নিখোঁজ হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার গাজীপুর ইউনিয়নের গোবরকলা গ্রামের গাজীকালু মাজার সংলগ্ন খোয়াই নদে এ ঘটনা ঘটে।
নিখোঁজ যুবকের নাম সামছুল মিয়া (৩০)। তিনি উপজেলার গোবরকলা গ্রামের উসমান মিয়ার ছেলে। খোয়াই নদের তীরবর্তী গোবরকলা গ্রামের বাসিন্দা সামছুল।
স্থানীয়রা জানান, কয়েক দিনের টানা বৃষ্টি ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলে খরস্রোতা খোয়াই নদী ভয়াবহ রূপ ধারণ করেছে। পানিতে ভারতসহ বিভিন্ন পাহাড় ধসে ছোট-বড় অসংখ্য গাছ ভেসে আসছে। গাছগুলো তুলতে সামছুল মিয়া খরস্রোতা খোয়াই নদীতে ঝাঁপ দেন। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। ঘটনাটি জানার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়েশা আক্তার ও সিভিল সার্ভিস কর্মকর্তা কালামসহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। নদীতে তীব্র স্রোত থাকায় উদ্ধার কাজ চালানো সম্ভব না হওয়ায় তাঁরা ফিরে আসেন।
এ বিষয় স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার বিকেল ৫টা পর্যন্ত তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। বিষয়টি ইউএনওসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তিনি আশা করেন নদীর ভাটির কোথাও নিখোঁজ ব্যক্তির সন্ধান পাওয়া যেতে পারে।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৮ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৬ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪৩ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে