
হবিগঞ্জের নবীগঞ্জে খাস জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন নারীসহ অর্ধশতাধিক। গুরুতর আহত ১৬ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়নের সোনাপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
গুরুতর আহত ব্যক্তিরা হলেন—আব্দুল বাছিত (৪৫), আব্দুস সালাম (৬০), জালাল উদ্দিন (৫১), তোফাজ্জল মিয়া (৪০), এটিএম আছির উদ্দিন (৪৬), রিয়াজন বেগম (৫০), আব্দুল হামিদ (৪০), মওলা মিয়া (৬৫), ফনি বেগম (২৬), জুলেখা বেগম (২৫), জালাল উদ্দিন (৭০), ইয়াছমিন বেগম (৩৫), লিলু মিয়া (৪০), কুটি বিবি (৬০), মামুন মিয়া (২৬), আব্দুল মন্নান (৫৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়নের সোনাপুর গ্রামে সরকারি খাস জমি ও মাজার নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সেলিম উদ্দিন ও আব্দুল মালিক, জাকির মিয়ার লোকজনের মধ্যে আগে থেকেই বিরোধ চলে আসছিল। মাজারের বিরোধ স্থানীয় সালিসের মাধ্যমে নিষ্পত্তি করে। তবে সম্প্রতি খাস জমি নিয়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। বিষয়টি মীমাংসার জন্য সালিসের উদ্যোগ নেওয়া হয়।
আজ দুপুরে উভয় পক্ষ বিচার না মেনে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় উভয় পক্ষের অর্ধশতাধিক লোকজন আহত হয়। খবর পেয়ে নবীগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। পরে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক গুরুতর আহত ১৬ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, পূর্ব-বিরোধের জেরে সালিস না মেনে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১৩ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১৮ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে